Global Tourism Plastics Initiative and the Journey of Bangladesh বিশ্ব পরিবেশ দিবস ও পর্যটন: প্রেক্ষাপট বাংলাদেশ

 


প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই জীবনধারা গড়ে তোলার লক্ষ্যে দিবসটি বিশ্ববাসীকে সচেতন ও উদ্বুদ্ধ করাই এই দিবসের মূল লক্ষ্যবর্তমান বিশ্বে পরিবেশ রক্ষার এই আন্দোলনের সঙ্গে পর্যটন খাতের সম্পর্ক অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ। পর্যটন এমন একটি শিল্প, যা সরাসরি প্রকৃতি, পরিবেশ ও স্থানীয় সংস্কৃতির উপর নির্ভরশীল। পাহাড়, সমুদ্র, বন, নদী, হাওর, জীববৈচিত্র্য, কৃষি এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি এই সবই পর্যটনের প্রধান আকর্ষণ। তাই পরিবেশ ধ্বংস হলে পর্যটনের ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। অন্যদিকে, পরিকল্পিত ও টেকসই পর্যটন পরিবেশ সংরক্ষণ, স্থানীয় অর্থনীতি উন্নয়ন এবং সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের বিভিন্ন পর্যটন গন্তব্য যেমন: কক্সবাজার, সেন্টমার্টিন, সুন্দরবন, সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দা প্রতিনিয়ত পর্যটকের চাপ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অপরিকল্পিত পর্যটন, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ, বৈর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং পরিবেশ সচেতনতার ঘাটতি এসব এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, “দায়িত্বশীল পর্যটন” এখন সময়ের দাবি। পর্যটকদের সচেতন আচরণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, পরিচ্ছন্নতা বজায় রাখা, স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে টেকসই পর্যটন নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে সরকার, স্থানীয় প্রশাসন, পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্তমান বিশ্বে “টেকসই পর্যটন” শুধু একটি ধারণা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি ও সংস্কৃতি রক্ষার একটি অপরিহার্য অঙ্গীকার। বিশ্ব পরিবেশ দিবসের মূল বার্তা হউক প্রকৃতি বাঁচলে পর্যটন বাঁচবে, আর টেকসই পর্যটনই পারে পরিবেশ ও অর্থনীতির মধ্যে ভারসাম্য তৈরি করতে।”


পরিবেশ ও পর্যটনের প্রতি পর্যটকদের দায়িত্বশীল আচরণ ও সচেতনতা

পর্যটন শুধু বিনোদন বা ভ্রমণের মাধ্যম নয়; এটি প্রকৃতি, পরিবেশ, সংস্কৃতি এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি কার্যক্রম। একজন সচেতন ও দায়িত্বশীল পর্যটক একটি এলাকার সৌন্দর্য, পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে অসচেতন আচরণ পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস এবং স্থানীয় সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দায়িত্বশীল পর্যটন চর্চা আজ সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

পর্যটকদের প্রথম দায়িত্ব হলো পরিবেশ পরিচ্ছন্ন রাখা। ভ্রমণের সময় যেখানে-সেখানে প্লাস্টিক, বোতল, প্যাকেট বা খাবারের উচ্ছিষ্ট ফেলে না দিয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। বিশেষ করে পাহাড়, সমুদ্র সৈকত, নদী, বনাঞ্চল ও হাওর এলাকায় প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করা উচিত।

প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন করাও একজন পর্যটকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গাছপালা নষ্ট করা, বন্যপ্রাণী বিরক্ত করা, উচ্চ শব্দে গান বাজানো বা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয়এমন আচরণ থেকে বিরত থাকতে হবে। কারণ প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে পর্যটনের আকর্ষণও ধীরে ধীরে হারিয়ে যায়।

স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করাও অত্যন্ত জরুরি। স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক মূল্যবোধ, পোশাক, ধর্মীয় অনুভূতি ও সাংস্কৃতিক রীতিনীতিকে সম্মান করতে হবে। এতে পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে এবং কমিউনিটি-ভিত্তিক টেকসই পর্যটন বিকাশ লাভ করে।

এছাড়া নিরাপদ ও টেকসই পর্যটনের জন্য পর্যটকদের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। ভ্রমণের আগে গন্তব্য এলাকার পরিবেশগত সংবেদনশীলতা সম্পর্কে জানা, স্থানীয় নিয়ম মেনে চলা এবং দায়িত্বশীল আচরণ করা একজন ভালো পর্যটকের পরিচয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিবেশবান্ধব ও সচেতনতামূলক বার্তা প্রচার করা যেতে পারে।

পরিশেষে বলা যায়, পর্যটনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে প্রকৃতি ও সংস্কৃতিকে রক্ষা করতেই হবে। দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং পরিবেশবান্ধব মনোভাবের  মাধ্যমে পর্যটকরা একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই পর্যটন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন যার দৃষ্টান্ত রয়েছে বিশ্বের অনেক দেশে।


কেন প্লাস্টিক দূষণ পর্যটনের জন্য বড় হুমকি?

বিশ্বের প্রায় ৮০% পর্যটন কার্যক্রম উপকূলীয় এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হয়অথচ প্রতি বছর প্রায় ৮ মিলিয়ন টন প্লাস্টিক বৈর্জ্য মহাসাগরে গিয়ে পড়ছে। এর ফলে মারা যাচ্ছে লাখ লাখ সামুদ্রিক প্রাণী, ধ্বংস হচ্ছে প্রবাল প্রাচীর, দূষিত হচ্ছে সমুদ্র সৈকত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জীববৈচিত্র্য।

পর্যটন মৌসুমে অনেক অঞ্চলে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ৪০% পর্যন্ত বৃদ্ধি পায়হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, বিমানবন্দর, ট্যুর অপারেশন ও বিনোদন কেন্দ্রগুলোতে ব্যবহৃত অধিকাংশ প্লাস্টিকই একবার ব্যবহারযোগ্য বিশ্ব পর্যটন সংস্থা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, প্লাস্টিক দূষণ মোকাবিলায় পর্যটন শিল্পকে “সমস্যার অংশ” থেকে “সমাধানের অংশ” এ পরিণত হতে হবে।

 

বিশ্ব পর্যটন সংস্থার গুরুত্বপূর্ণ বার্তা

UN Tourism এবং United Nations Environment Programme যৌথভাবে পরিচালিত Global Tourism Plastics Initiative এর মাধ্যমে বিশ্ব পর্যটন খাতকে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে- “Plastic pollution is one of the major environmental challenges of our time, and tourism has an important role to play in contributing to the solution.” সংস্থাটি মনে করে, প্লাস্টিক দূষণ শুধু পরিবেশের ক্ষতি করে না; এটি পর্যটনের অর্থনীতি, স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। UN Tourism আরও বলেছে, পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য এখনই সার্কুলার অর্থনীতি (Circular Economy) ভিত্তিক মডেলে যেতে হবে, যেখানে প্লাস্টিক বৈর্জ্যকে পরিবেশে ফেলে না দিয়ে পুনঃব্যবহার, পুনঃপ্রক্রিয়াজাত এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে অর্থনীতির ভেতরেই রাখা হবে।

 

Global Tourism Plastics Initiative কী?

২০২০ সালে UN Tourism, UNEP এবং Ellen MacArthur Foundation যৌথভাবে এই উদ্যোগ চালু করে। এর লক্ষ্য হলো পর্যটন খাতে প্লাস্টিক দূষণের মূল কারণগুলো মোকাবিলা করা এবং বিশ্বব্যাপী একটি টেকসই ও দায়িত্বশীল পর্যটন ব্যবস্থা গড়ে তোলা। এই উদ্যোগের আওতায় বিশ্বব্যাপী শতাধিক পর্যটন প্রতিষ্ঠান, হোটেল চেইন, ট্যুর অপারেটর, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং এনজিও ইতোমধ্যে যুক্ত হয়েছে।


বিশ্ব পর্যটন সংস্থার মূল পরামর্শসমূহ

১. অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার বন্ধ করা

একবার ব্যবহারযোগ্য পানির বোতল, প্লাস্টিক স্ট্র, কাপ, কাটলারি, পলিব্যাগ এবং অতিরিক্ত প্যাকেজিং ধীরে ধীরে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

২. Reuse বা পুনঃব্যবহারযোগ্য মডেলে রূপান্তর

UN Tourism পরামর্শ দিয়েছে হোটেল ও পর্যটন প্রতিষ্ঠানগুলো যেন Refill station, Reusable bottle, Glass container এবং Sustainable packaging ব্যবহার করে।

৩. সরবরাহ ব্যবস্থাকে (Supply Chain) সম্পৃক্ত করা

শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং পুরো পর্যটন ভ্যালু চেইনকে একসঙ্গে কাজ করতে হবেসরবরাহকারী, উৎপাদক, পরিবহন খাত, স্থানীয় সরকার এবং বৈর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসমূহ

৪. স্থানীয় সরকার ও কমিউনিটির সঙ্গে সমন্বয়

বিশ্ব পর্যটন সংস্থা মনে করে, কার্যকর বৈর্জ্য ব্যবস্থাপনা ছাড়া প্লাস্টিক দূষণ কমানো সম্ভব নয়তাই স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, পৌরসভা ও কমিউনিটির সঙ্গে যৌথভাবে Recycling এবং Composting ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

৫. পর্যটক ও কর্মীদের সচেতনতা বৃদ্ধি

হোটেল, রিসোর্ট এবং ট্যুর অপারেটরদের অতিথি ও কর্মীদের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে, যেন তারা Single-use plastic পরিহার করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করেন।

৬. প্রতিবছর অগ্রগতি প্রকাশ করা

UN Tourism পরিচালিত Global Tourism Plastics Initiative বিশ্বব্যাপী পর্যটন শিল্পে প্লাস্টিক দূষণ কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক উদ্যোগ। এই উদ্যোগের অংশীদারদের প্রতি বছর তাদের অগ্রগতি প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে, যাতে স্বচ্ছতা (Transparency) ও জবাবদিহিতা (Accountability) নিশ্চিত হয়এর মাধ্যমে বোঝা যায় কে কতটা প্লাস্টিক ব্যবহার কমাতে পেরেছে, কী ধরনের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে এবং পরিবেশ রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখছে। এই উদ্যোগের মূল দর্শন তিনটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত “Eliminate, Innovate, Circulate”এই তিনটি নীতিই টেকসই পর্যটন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১. Eliminate (বর্জন)

এই নীতির মূল লক্ষ্য হলো অপ্রয়োজনীয় ও একবার ব্যবহারযোগ্য (Single-use) প্লাস্টিক সম্পূর্ণভাবে বাদ দেওয়াপর্যটন শিল্পে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বোতল, স্ট্র, পলিথিন ব্যাগ, প্লাস্টিক কাপ, চামচ ও প্যাকেট ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশ্ব পর্যটন সংস্থা মনে করে, সমস্যার মূল সমাধান শুরু হবে প্লাস্টিকের ব্যবহার কমানোর মাধ্যমে। তাই হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ট্যুর অপারেটর এবং বিমান সংস্থাগুলোকে অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে উৎসাহিত করা হচ্ছে। উদাহরণস্বরূপ

·        প্লাস্টিক বোতলের পরিবর্তে কাচের বোতল ব্যবহার

·        প্লাস্টিক স্ট্র ও কাপ বাদ দিয়ে বাঁশ বা কাগজের বিকল্প ব্যবহার

·        পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড় বা জুট ব্যাগ ব্যবহার

·        ছোট ছোট প্লাস্টিক টয়লেট্রিজ বাদ দিয়ে রিফিল স্টেশন চালু করা

এই পদক্ষেপগুলো শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং পর্যটকদের মধ্যেও পরিবেশ সচেতনতা তৈরি করে।

২. Innovate (উদ্ভাবন)

প্লাস্টিক দূষণ কমাতে শুধু নিষেধাজ্ঞা যথেষ্ট নয়; এর জন্য নতুন ও টেকসই বিকল্প উদ্ভাবনও জরুরি। তাই Innovateনীতির মাধ্যমে পুনঃব্যবহারযোগ্য (Reusable), পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য (Recyclable) এবং পরিবেশবান্ধব (Eco-friendly) পণ্যের উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে অনেক পর্যটন প্রতিষ্ঠান পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপকরণ ব্যবহার শুরু করেছে। যেমন

·        বায়োডিগ্রেডেবল প্যাকেজিং

·        পুনঃব্যবহারযোগ্য পানির বোতল

·        সৌরশক্তিচালিত পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা

·        ডিজিটাল টিকিট ও অনলাইন ডকুমেন্ট ব্যবহার করে কাগজ ও প্লাস্টিক কমানো

উদ্ভাবনের মাধ্যমে পর্যটন শিল্প নতুন ব্যবসায়িক সুযোগও তৈরি করতে পারে। স্থানীয়ভাবে তৈরি পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের মাধ্যমে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হয়ফলে পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন উভয়ই সম্ভব হয়

৩. Circulate (চক্রায়ন)

Circulateনীতির উদ্দেশ্য হলো ব্যবহৃত প্লাস্টিককে পুনরায় অর্থনীতির ভেতরে ফিরিয়ে আনা, যাতে তা নদী, সমুদ্র বা প্রকৃতিতে ছড়িয়ে না পড়েঅর্থাৎ, প্লাস্টিককে বৈর্জ্য হিসেবে না দেখে পুনঃব্যবহারযোগ্য সম্পদ হিসেবে বিবেচনা করা। এক্ষেত্রে পুনর্ব্যবহার (Reuse) ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ (Recycling) অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটন খাতে বৈর্জ্য আলাদা করার ব্যবস্থা, রিসাইক্লিং প্ল্যান্টের সঙ্গে অংশীদারিত্ব, ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ, পর্যটকদের জন্য বর্জ্য ব্যবস্থাপনা নির্দেশনা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সমুদ্র সৈকতভিত্তিক পর্যটন এলাকায় এই নীতির গুরুত্ব অনেক বেশি। কারণ প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। তাই প্লাস্টিককে পুনরায় উৎপাদন চক্রে ফিরিয়ে আনার মাধ্যমে পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

সবশেষে বলা যায়, “Eliminate, Innovate, Circulateশুধু একটি পরিবেশগত স্লোগান নয়; এটি টেকসই পর্যটনের একটি কার্যকর রূপরেখা। Global Tourism Plastics Initiative এর মাধ্যমে বিশ্ব পর্যটন সংস্থা সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটন ব্যবসা এবং পর্যটকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলা যায়


বাংলাদেশ ও উপকূলীয় পর্যটনের জন্য কেন এটি জরুরি?

বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে উপকূলীয় পর্যটনের সম্পর্ক অত্যন্ত গভীর। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কুয়াকাটা সমুদ্র সৈকত, সুনামগঞ্জের হাওর অঞ্চল এবং বিশ্ব ঐতিহ্যবাহী ম্যানগ্রুভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের পর্যটন শিল্পের প্রধান আকর্ষণ। প্রতিবছর লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক এসব গন্তব্যে ভ্রমণ করেন। কিন্তু পর্যটনের দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে প্লাস্টিক দূষণও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা এখন পরিবেশ ও পর্যটন খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন দ্বীপ এবং অন্যান্য উপকূলীয় পর্যটন এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের প্যাকেট, স্ট্র, কাপ ও অন্যান্য বর্জ্য জমা হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় সরাসরি সাগরে চলে যাচ্ছে। এর ফলে সামুদ্রিক মাছ, কচ্ছপ, প্রবাল ও অন্যান্য জলজ প্রাণী মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে সেন্টমার্টিনের প্রবালপ্রাচীর ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে দ্বীপটির পরিবেশগত ভারসাম্য নষ্ট করতে পারে।

পর্যটনের মূল আকর্ষণ হলো পরিচ্ছন্ন ও প্রাকৃতিক পরিবেশ। যদি সৈকত, দ্বীপ বা বনভূমি প্লাস্টিক বর্জ্যে দূষিত হয়ে পড়ে, তবে পর্যটকদের আগ্রহ কমে যাবে। এতে শুধু পরিবেশ নয়, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে। হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ট্যুর অপারেটর, পরিবহন খাত এবং স্থানীয় হস্তশিল্প ব্যবসা সবকিছুই পর্যটনের ওপর নির্ভরশীল। তাই টেকসই পর্যটন নিশ্চিত করা এখন বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।

এই প্রেক্ষাপটে Global Tourism Plastics Initiative বাংলাদেশের জন্য একটি কার্যকর দিকনির্দেশনা হতে পারে। Eliminate, Innovate, Circulate” নীতির আলোকে সরকার, বেসরকারি খাত ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

 

বাংলাদেশ সরকারের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও পদক্ষেপ হতে পারে:

১. জাতীয় টেকসই পর্যটন নীতি শক্তিশালী করা

সরকারকে উপকূলীয় পর্যটন এলাকায় পরিবেশবান্ধব পর্যটন নীতি কার্যকর করতে হবে। পর্যটন স্থানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা, পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য কঠোর নির্দেশনা প্রণয়ন জরুরি।

২. সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা

কক্সবাজার, কুয়াকাটা ও সেন্ট মার্টিনের মতো পর্যটন এলাকায় আধুনিক বর্জ্য সংগ্রহ, বাছাই ও রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিটি পর্যটন এলাকায় আলাদা প্লাস্টিক সংগ্রহ কেন্দ্র ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পৌরসভা ও বেসরকারি খাতকে এ কাজে সম্পৃক্ত করতে হবে।

৩. পর্যটন ব্যবসায় পরিবেশবান্ধব মানদণ্ড চালু

হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলোর জন্য “Green Certificationবা পরিবেশবান্ধব সনদ চালু করা যেতে পারে। যেসব প্রতিষ্ঠান প্লাস্টিক ব্যবহার কমাবে এবং পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণ করবে, তাদের কর সুবিধা বা প্রণোদনা দেওয়া যেতে পারে।

৪. স্থানীয় জনগণ ও পর্যটকদের সচেতনতা বৃদ্ধি

প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটন এলাকায় প্রচারণা, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষামূলক ক্যাম্পেইন এবং স্কুল-কলেজভিত্তিক পরিবেশ শিক্ষা চালু করা দরকার। পর্যটকদেরও “Responsible Touristহিসেবে আচরণ করতে উৎসাহিত করতে হবে।

৫. বিকল্প পণ্যের উদ্ভাবন ও স্থানীয় উদ্যোক্তা উন্নয়ন

পাট, বাঁশ, মাটি ও প্রাকৃতিক উপকরণ দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরিতে স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা করা যেতে পারে। এতে প্লাস্টিকের বিকল্প তৈরি হবে এবং একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে। বাংলাদেশ যেহেতু পাট উৎপাদনে সমৃদ্ধ, তাই “পাটজাত পরিবেশবান্ধব পর্যটন পণ্য” আন্তর্জাতিক পর্যায়েও বাজার তৈরি করতে পারে।

৬. সামুদ্রিক ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণে বিশেষ কর্মসূচি

সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত সৈকত পরিষ্কার কার্যক্রম, প্লাস্টিক মনিটরিং এবং পরিবেশগত গবেষণা বাড়াতে হবে। বিশেষ করে সেন্টমার্টিন দ্বীপ ও সুন্দরবন এর মতো সংবেদনশীল এলাকায় পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশগত বহনক্ষমতা (Carrying Capacity) অনুযায়ী ব্যবস্থাপনা জরুরি।

৭. আন্তঃমন্ত্রণালয় সমন্বিত কর্মপরিকল্পনা

পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের মধ্যে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। একটি “Coastal Plastic Free Taskforce” গঠন করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে।

সবশেষে বলা যায়, বাংলাদেশের উপকূলীয় পর্যটনের ভবিষ্যৎ রক্ষার জন্য এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। টেকসই পর্যটন শুধু পরিবেশ সংরক্ষণ নয়; এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও জড়িতযদি এখন থেকেই পরিকল্পিতভাবে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলা যায়, তবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি টেকসই ও দায়িত্বশীল পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

 

পর্যটন খাতই হতে পারে পরিবর্তনের নেতৃত্বদানকারী শক্তি

বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ এখন এক নীরব পরিবেশগত মহামারিতে পরিণত হয়েছে। সমুদ্র সৈকত, নদী, বনাঞ্চল এবং পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিন জমা হচ্ছে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য। এই দূষণ শুধু পরিবেশের ক্ষতি করছে না, বরং পর্যটন শিল্পের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলছে। বিশ্বের অন্যতম বৃহৎ শিল্প হিসেবে পর্যটন খাত আজ একটি গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, আমরা কি প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়নের পথে হাঁটবো, নাকি প্রকৃতিকে রক্ষা করে টেকসই পর্যটনের ভবিষ্যৎ গড়বো?

 

পর্যটন খাত আজ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি মাধ্যম নয়; এটি পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই সমাজ গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের মতো প্রাকৃতিক সম্পদনির্ভর দেশে পর্যটনের ভবিষ্যৎ সরাসরি নির্ভর করছে পরিবেশ সংরক্ষণ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার ওপর। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ এবং জীববৈচিত্র্য ধ্বংসের প্রেক্ষাপটে United Nations Environment Programme এবং UN Tourism পর্যটন খাতকে “Build Back Betterনীতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এই নীতির মূল লক্ষ্য হল এমন একটি পর্যটন ব্যবস্থা গড়ে তোলা, যেখানে অর্থনৈতিক উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে, পরিবেশ ধ্বংস করে নয়

 

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আজকে আলোচিত এই ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশের উপকূলীয় ও প্রাকৃতিক পর্যটন গন্তব্যগুলো যেমন কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন দ্বীপ, সুন্দরবন এবং কুয়াকাটা সমুদ্র সৈকত বর্তমানে অতিরিক্ত পর্যটন চাপ, অপরিকল্পিত অবকাঠামো, প্লাস্টিক দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে ঝুঁকির মুখে রয়েছে। যদি এখনই সমন্বিত সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ না করা হয়, তবে ভবিষ্যতে এই পর্যটন গন্তব্যগুলোর পরিবেশগত ভারসাম্য ও অর্থনৈতিক সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

 

পর্যটন খাত কেন পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে

পর্যটন এমন একটি খাত, যেখানে একসঙ্গে বহু অংশীজন যুক্ত থাকে- হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি, বিমান ও পরিবহন সংস্থা, স্থানীয় সরকার ও প্রশাসন, স্থানীয় জনগণ ও ক্ষুদ্র উদ্যোক্তা, গণমাধ্যম, পর্যটক ও নাগরিক সমাজ এই খাতের প্রতিটি অংশ যদি পরিবেশবান্ধব নীতি অনুসরণ করে, তবে প্লাস্টিক দূষণ কমানো, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব। উদাহরণস্বরূপ-

·        হোটেলগুলো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করতে পারে

·        রিসোর্টগুলো বৃষ্টির পানি সংরক্ষণ ও সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারে

·        ট্যুর অপারেটররা “Eco-tour Packageচালু করতে পারে

·        পর্যটকদের জন্য “Carry Your Bottleবা “Zero Waste Travelপ্রচারণা চালানো যেতে পারে

·        স্থানীয় জনগণ পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে

 

অর্থাৎ, পর্যটন খাত শুধু দূষণের কারণ নয়; সঠিক নীতিমালা ও ব্যবস্থাপনার মাধ্যমে এটি পরিবেশ রক্ষায়ও নেতৃত্ব দিতে পারে।

ক্রমবিকাশমান ব্লু-ইকোনমি (Blue Economy) বর্তমানে বিশ্বের উপকূলীয় ও সামুদ্রিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা। মৎস্যসম্পদ, সামুদ্রিক পর্যটন, নৌপরিবহন, সমুদ্রভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং উপকূলীয় অর্থনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অর্থনীতি বাংলাদেশের জন্যও অপার সম্ভাবনার ক্ষেত্র। বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের প্রায় ১১৮,৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক অঞ্চল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সামুদ্রিক ও উপকূলীয় পরিবেশে দ্রুত বৃদ্ধি পাওয়া প্লাস্টিক দূষণ বর্তমানে ব্লু-ইকোনমির জন্য অন্যতম বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ, পর্যটন শিল্প এবং মানবস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।



ব্লু-ইকোনমিতে প্লাস্টিক দূষণের প্রভাব

১. সামুদ্রিক জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের ক্ষতি

প্লাস্টিক বর্জ্য সমুদ্রে পৌঁছে ধীরে ধীরে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মাইক্রোপ্লাস্টিকে রূপ নেয়এই মাইক্রোপ্লাস্টিক মাছ, কচ্ছপ, সামুদ্রিক পাখি, প্রবাল ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে প্রবেশ করে খাদ্যশৃঙ্খলকে দূষিত করছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের সামুদ্রিক মাছের মধ্যে ব্যাপকভাবে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, যা ভবিষ্যতে মানবস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। আরেকটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং কাপ্তাই লেকের মতো পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় পর্যটন কার্যক্রমের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক দূষণের সরাসরি সম্পর্ক রয়েছে।

২. মৎস্যসম্পদ ও খাদ্য নিরাপত্তার হুমকি

বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর একটি বড় অংশ জীবিকার জন্য মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল। কিন্তু প্লাস্টিক দূষণের কারণে মাছের প্রজনন, খাদ্যগ্রহণ ও বাসস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাইক্রোপ্লাস্টিক মাছের পরিপাকতন্ত্রে জমা হয়ে তাদের বৃদ্ধি ও স্বাভাবিক জীবনচক্র ব্যাহত করছে। গবেষণায় দেখা গেছে, বঙ্গোপসাগরের মাছের শরীরে ফাইবার, ফিল্ম, ফোম ও প্লাস্টিক কণার উপস্থিতি ক্রমেই বাড়ছে। এতে খাদ্য নিরাপত্তা ও সামুদ্রিক মৎস্য রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

৩. সামুদ্রিক পর্যটনের ক্ষতি

বাংলাদেশের উপকূলীয় পর্যটন অঞ্চল যেমন কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন দ্বীপ, সুন্দরবন এবং কুয়াকাটা সমুদ্র সৈকত প্লাস্টিক দূষণের কারণে পরিবেশগত ঝুঁকিতে রয়েছে। সৈকতে জমে থাকা প্লাস্টিক বৈর্জ্য পর্যটনের নান্দনিকতা নষ্ট করছে এবং পর্যটকদের অভিজ্ঞতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। কক্সবাজার উপকূল নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, পর্যটন জোনগুলোতেই প্লাস্টিক বর্জ্যের ঘনত্ব সবচেয়ে বেশি এবং এর প্রধান উৎস পর্যটন কার্যক্রম ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা।

৪. অর্থনৈতিক ক্ষতি

সামুদ্রিক দূষণের ফলে মৎস্য আহরণ কমে যাওয়া, পর্যটন আয় হ্রাস এবং নৌপরিবহনে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাচ্ছে। একটি গবেষণায় বলা হয়েছে, সামুদ্রিক দূষণের কারণে বাংলাদেশের ব্লু-ইকোনমির বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং বর্তমান আইন ও নীতিমালা এই সংকট মোকাবিলায় যথেষ্ট নয়

৫. জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি

প্লাস্টিক বর্জ্য উপকূলীয় জলাভূমি, ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক প্রবালপ্রাচীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। এর ফলে উপকূলীয় সুরক্ষা দুর্বল হয়ে পড়ে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হয়বিশেষজ্ঞরা মনে করেন, প্লাস্টিক দূষণ ও সমুদ্রের অম্লতা বৃদ্ধি (Ocean Acidification) একসঙ্গে সামুদ্রিক পরিবেশকে দীর্ঘমেয়াদে বিপর্যস্ত করতে পারে।

 

প্লাস্টিক দূষণ প্রতিকারে করণীয়

১. সমন্বিত সামুদ্রিক বর্জ্য ব্যবস্থাপনা

উপকূলীয় শহর ও পর্যটন এলাকায় আধুনিক বর্জ্য সংগ্রহ, বাছাই ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশেষ করে সৈকতভিত্তিক পর্যটন এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক অবকাঠামো তৈরি জরুরি।

২. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা

সরকার পর্যায়ক্রমে পর্যটন ও উপকূলীয় এলাকায়- প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগ, প্লাস্টিক স্ট্র, ফোমজাত পণ্য নিষিদ্ধ করতে পারে। বিকল্প হিসেবে পাট, বাঁশ ও জৈবভিত্তিক উপকরণ ব্যবহারে উৎসাহ দিতে হবে।

৩. ব্লু-ইকোনমি ভিত্তিক টেকসই নীতিমালা

বাংলাদেশের জন্য একটি সমন্বিত “Blue Economy and Marine Pollution Management Policyপ্রণয়ন করা জরুরি, যেখানে- সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ, মেরিন প্রটেক্টেড এরিয়া বৃদ্ধি, টেকসই মৎস্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব পর্যটন, গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে।

৪. বৈজ্ঞানিক গবেষণা ও মনিটরিং জোরদার করা

মাইক্রোপ্লাস্টিক দূষণ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও খাদ্যশৃঙ্খলে এর প্রভাব নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলা যেতে পারে।

৫. স্থানীয় জনগণ ও পর্যটকদের সম্পৃক্ত করা

সচেতনতা বৃদ্ধি ছাড়া প্লাস্টিক দূষণ কমানো সম্ভব নয়উপকূলীয় জনগণ, জেলে সম্প্রদায়, পর্যটক ও ব্যবসায়ীদের Responsible Coastal Behavior” সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে।

৬. সার্কুলার ইকোনমি (Circular Economy) বাস্তবায়ন

Reduce, Reuse, Recycleভিত্তিক সার্কুলার অর্থনীতি গড়ে তুলতে হবে, যাতে প্লাস্টিক বর্জ্য পুনরায় অর্থনীতিতে ফিরে আসে এবং পরিবেশে না ছড়ায়

৭. আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি

সামুদ্রিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। তাই United Nations Environment Programme, Food and Agriculture Organization এবং আঞ্চলিক সামুদ্রিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা জরুরি।

 

পরিশেষে, বাংলাদেশের ব্লু-ইকোনমির ভবিষ্যৎ নির্ভর করছে সমুদ্র ও উপকূলীয় পরিবেশ কতটা সুরক্ষিত রাখা যায় তার ওপর। প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে মৎস্যসম্পদ, পর্যটন, জীববৈচিত্র্য এবং উপকূলীয় অর্থনীতি দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে, বিজ্ঞানভিত্তিক নীতি, টেকসই ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে বাংলাদেশ একটি পরিবেশবান্ধব ও টেকসই ব্লু-ইকোনমির সফল উদাহরণ হয়ে উঠতে পারে।

 

বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সরকারি নীতিমালা

১. জাতীয় টেকসই পর্যটন নীতি (National Sustainable Tourism Policy)

সরকারকে একটি আধুনিক ও বাস্তবভিত্তিক “টেকসই পর্যটন নীতি” প্রণয়ন ও কার্যকর করতে হবে, যেখানে-প্লাস্টিকমুক্ত পর্যটন এলাকা ঘোষণা, পরিবেশগত বহনক্ষমতা (Carrying Capacity) নির্ধারণ, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, বৈর্জ্য ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা, ইকো-ট্যুরিজম, এগ্রো ট্যুরিজম ও কমিউনিটি-ভিত্তিক পর্যটনকে অগ্রাধিকার ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

২. উপকূলীয় পর্যটন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন

কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন দ্বীপ, সুন্দরবন এবং কুয়াকাটা সমুদ্র সৈকত এর মতো এলাকাগুলোর জন্য বিশেষ “Coastal Tourism Management Authorityগঠন করা যেতে পারে। এই কর্তৃপক্ষ পরিবেশ সংরক্ষণ, পর্যটক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে।

৩. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধকরণ

সরকার পর্যায়ক্রমে- প্লাস্টিক বোতল, স্ট্র, পলিথিন ব্যাগ, ফোম কাপ ও প্লেট পর্যটন এলাকায় নিষিদ্ধ করতে পারে। বিকল্প হিসেবে পাট, বাঁশ, কাগজ ও জৈব-ভিত্তিক পণ্যের ব্যবহার উৎসাহিত করা উচিত।

৪. গ্রিন সার্টিফিকেশন ও প্রণোদনা

পরিবেশবান্ধব হোটেল, রিসোর্ট ও ট্যুর অপারেটরদের জন্য “Green Tourism Certificationচালু করা যেতে পারে। যারা- প্লাস্টিক ব্যবহার কমাবে, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করবে, বৈর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করবে, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করবে তাদের কর ছাড়, সহজ ঋণ ও সরকারি স্বীকৃতি প্রদান করা যেতে পারে।

৫. পরিবেশ শিক্ষা ও সচেতনতা কর্মসূচি

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পর্যটন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে “Sustainable Tourism Educationচালু করা জরুরি। পাশাপাশি পর্যটন এলাকায়- সচেতনতামূলক সাইনবোর্ড, পরিচ্ছন্নতা অভিযান, সৈকত পরিষ্কার দিবস, প্লাস্টিকবিরোধী ক্যাম্পেইন নিয়মিত পরিচালনা করা উচিত।

 

বেসরকারি খাতের করণীয়

১. দায়িত্বশীল ব্যবসায়িক নীতি গ্রহণ

হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলোকে “Responsible Tourism Policy” গ্রহণ করতে হবে। উদ্যোগক্তাগণ- রিফিল স্টেশন চালু, কাঁচ বা ধাতব বোতল ব্যবহার, খাদ্য অপচয় কমানো, পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহার ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করতে পারে।

২. কমিউনিটি-ভিত্তিক পর্যটন উন্নয়ন

স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পর্যটন পরিচালনা করলে পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়ন একসঙ্গে সম্ভব হয়এতে স্থানীয় মানুষ পর্যটনের সুফল পায় এবং পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল ভুমিকা পালন করেন

৩. কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR)

বেসরকারি প্রতিষ্ঠানগুলো CSR কার্যক্রমের আওতায়- প্লাস্টিক এর বিকল্প পণ্য বিতরণ, সৈকত পরিষ্কার অভিযান, প্লাস্টিক রিসাইক্লিং প্রকল্প, পরিবেশ শিক্ষা এবং গাছ লাগানো কর্মসূচি পরিচালনা করতে পারে।

৪. প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ

ডিজিটাল টিকিটিং, স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, সৌরশক্তি ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে।

৫. পর্যটন ও পরিবেশ সংগঠনগুলোর এগিয়ে আসা

একক উদ্যোগে এতবড় লক্ষ্য অর্জন কখনো সম্ভব নয়। তাই দেশের সকল পর্যটন ও পরিবেশ সংগঠন গুলোকে প্রতিবৎসর পর্যটন খাতে উৎপাদিত প্লাস্টিক নিরসনে কাজ করতে হবে।

 

সমন্বিত অংশীদারিত্বই সফলতার চাবিকাঠি

প্লাস্টিক দূষণ ও পরিবেশ সংকট মোকাবিলায় শুধু সরকারি বা শুধু বেসরকারি খাতের উদ্যোগ যথেষ্ট নয়এর জন্য প্রয়োজন সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা, পর্যটন ব্যবসায়ী, স্থানীয় জনগণ,পর্যটক,শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম সবার সমন্বিত অংশগ্রহণ। Global Tourism Plastics Initiative এর মূল বার্তাও হলো- পর্যটন খাতকে পর্যটন এলাকার পরিবেশের দায়িত্ব নিতে হবে এবং উন্নয়নকে হতে হবে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও প্রকৃতিবান্ধব।

 

সবশেষে বলা যায়, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা। পরিচ্ছন্ন সমুদ্র, জীববৈচিত্র্যসমৃদ্ধ উপকূল, নিরাপদ পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে এখনই দায়িত্বশীল ও টেকসই পর্যটনের পথে এগিয়ে যেতে হবে। সঠিক নীতিমালা, কার্যকর বাস্তবায়ন এবং জনসচেতনতা নিশ্চিত করা গেলে পর্যটন খাতই হতে পারে বাংলাদেশের সবুজ ও টেকসই ভবিষ্যতের নেতৃত্বদানকারী শক্তি

পর্যটন উপভোগের পাশাপাশি প্রকৃতি রক্ষা করা প্রতিটি সচেতন পর্যটকের নৈতিক দায়িত্ব।”

 

সমাপ্ত


Comments

Popular posts from this blog

Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism

Tourist-Friendly Transport Management in Bangladesh: Challenges, Solutions & Gateway Approach পর্যটনের প্রবেশদ্বার পরিবহণ ব্যবস্থা